১৯/০২/২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৯/০২/২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে চরফ্যাশনে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণ

২৪ এর জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে শহীদদের রূহের মাগফিরাত এবং আহত ও পঙ্গুদের সুস্থ্যতা কামনায় অসহায়, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখা।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২ টায় চরফ্যাশন সদর রোডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন ভোলা-৪ ( চরফ্যাসন-মনপুরা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন এ সময় উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত এবং আহত ও পঙ্গুদের সুস্থ্যতা কামনায় চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ২শ ভ্রাম্যমাণ অসহায়, দুঃস্থ মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছে।

এর আগে ২৪’র জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সংগঠনটি বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করে। জুলাই আগস্টে জামায়াতে ইসলামী আরো কর্মসূচি পালন করবে । খাবার বিতরণের সময় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা মাহাবুবুর রহমানসহ সংগঠনটির লোড আনলোড, রিক্সা, দর্জি, পরিবহন, কৃষি-মৎস্য, দোকান কর্মচারী, নির্মাণ শ্রমিক, জেলে, সিএনজি সেক্টরের শ্রমিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : চরফ্যাশনের জাহানপুরে পানিবন্দি চল্লিশ পরিবারের আর্তনাদ, দেখার যেন কেউ নেই!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন