২৭/০২/২০২৬, ১৭:৩৮ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৭:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই নিয়ে ফেসবু‌কে আপ‌ত্তিকর‌ পে‌াষ্ট করা সেই পুলিশ সদস্য বরখাস্ত

কুষ্টিয়ায় জুলাই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা আপত্তিকর পোস্ট দেওয়‌ার অ‌ভি‌যো‌গে ফারজুল ইসলাম রনি নামে ট্রাফিক পুলিশের সেই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শ‌নিবার দুপুর পৌ‌ণে ২টার দি‌কে নাগ‌রিক টে‌লি‌ভিশ‌নে এই তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পু‌লিশ সুপার মো. মিজানুর রহমান।

এর আগে মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই নি‌য়ে আপ‌ত্তিকর পোস্ট করেন ট্রা‌ফি‌কে কর্মরত ওই পু‌লিশ সদস‌্য। এরপর রনিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কু‌ষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বি‌ক্ষোভ ক‌রেন বৈষম‌্যে‌ বি‌রোধী ছাত্র আন্দোল‌নের নেতা-কর্মীরা। ত‌বে এ ঘটনায় ফারজুল ইসলাম নামের ওই পুলিশ সদস্য তাঁর ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে দাবি করেন, সকাল থেকে তাঁর ব্যবহৃত ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে।

ঘটনার দিন রাতেই অভিযুক্ত পুলিশ সদস্যর ছুটি বাতিল ক‌রে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ত‌বে ওই পুলিশ সদস্য ছুটিতে গিয়ে এই পোস্ট করেন। এরপর থে‌কে তিনি কা‌জে না ফি‌রে আত্মগোপনে রয়েছেন।

পু‌লিশ সুপার মো. মিজানুর রহমান ব‌লেন,ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ এর আগে তাকে ক্লোজড করা হয়েছিল। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হ‌য়ে‌ছে।

প্রসঙ্গত, ফারজুল ইসলাম রনি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়ি গিয়ে ফেসবুকে পোস্ট দেন।

বিজ্ঞাপন

পড়ুন: কু‌ষ্টিয়ায় পূর্বশত্রুতার জে‌রে এক যুবক‌কে গু‌লি করার পর কুপ‌ি‌য়ে‌ছে প্রতিপক্ষরা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন