২৭/০২/২০২৬, ১৫:৫৮ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৫:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই নিয়ে ফেসবুকে পু‌লিশ সদস্যের আপ‌ত্তিকর পোষ্ট, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

জুলাই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পুলিশ সদস্যর আপত্তিকর পোষ্ট করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার রাত সাড়ে নয়টা থেকে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে পুলিশ লাইন্সের সামনে তাঁরা বিক্ষোভ করছেন।

তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত মহাসড়ক থেকে ছেড়ে যাবেন না। ঘটনাস্থলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন রয়েছেন।

তিনি বলেন, বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে কথা বলা হচ্ছে।

বিজ্ঞাপন


সরেজমিন গিয়ে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশ লাইন্সের সামনে কুষ্টিয়া ঈশ^রদী মহাসড়কের ওপর টায়ার জ্বা‌লি‌য়ে বিক্ষোভ করছেন। তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এসময় সড়কের উভয় পাশে বাস ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে রয়েছে।

জানতে চাইলে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান জানান,কুষ্টিয়া ট্রাফিক পুলিশের এক সদস্য ফারজুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর আইডিতে জুলাই নিয়ে খুবই আপত্তিকর শব্দ ব্যবহার করে পোষ্ট করেছে। বিষয়টি নজরে আসার পর তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করা হচ্ছে। গ্রেপ্তার না করা পর্যন্ত এই বিক্ষোভ চলবে।

তিনি আরও বলেন, এই জুলাইয়ে গত বছর কুষ্টিয়ায় পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে। আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও হুমকি দিচ্ছে। সেই আওয়ামী লীগের দোসর হয়ে পুলিশ এই জুলাইয়ে আবার জুলাই নিয়ে আপত্তিকর কথা লিখছে। পুলিশ এখনও সংশোধন হয়নি। তারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে।

রাত সাড়ে দশটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ বিক্ষোভ চলছিল। এদিকে রাত দশটার কিছু সময় আগে জেলা পুলিশ ফেসবুকে একটি পোষ্ট করে। তাতে লেখা রয়েছে,‘জুলাই অভ্যুত্থানবিরোধী মন্তব্য করায় জেলা পুলিশ ট্রাফিকে কর্মরত কনস্টেবল ফারজুল ইসলামের ছুটি বাতিল করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

পাশাপাশি এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যেই জেলা পুলিশ কুষ্টিয়ার পুলিশ লাইন্সসহ সকল ইউনিটে জুলাই অভ্যুত্থানবিরোধী ও রাষ্ট্রবিরোধী সংক্রান্তে কোন মন্তব্য পোস্ট না করার জন্য জরুরী নির্দেশনা প্রদান করা হয়েছে। এর ব্যত্যয় হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদি‌কে রাত ১০টার দি‌কে ফারজুল ইসলাম না‌মে ওই পু‌লিশ সদস্য তার ফেসবুক আইডিতে পোষ্ট ক‌রে দা‌বি ক‌রেন সকাল থেকে তার ব্যবহৃত ফেসবুক আইডি হ্যাক হয়েছে।

পড়ুন : কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন