১৮/০২/২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
29 C
Dhaka
১৮/০২/২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনও ছাড় দেয়া হবে না: জামায়াত আমির

জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, ‘যে জুলাইয়ের কারণে ২০২৬ এ জাতীয় নির্বাচন হয়েছে সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকলকে সংসদে ভূমিকা রাখা প্রয়োজন। অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে জামায়াত সোচ্চার থাকবে।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব স্তরের আবর্জনা দূর করা হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে। গতকাল আমরা দুটো শপথ নিয়েছি। দেশের মানুষের জন্য কাজ করার জন্যই আমাদের শপথ।

মিরপুরকে একটি মডেল জনপদ হিসেবে তৈরি করতে চান জামায়াত আমির। এজন্য প্রতিদিন সকালে এলাকায় পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কাজ শুরু করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধীদল হিসেবে আত্মপ্রকাশ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

পড়ুন: আব্বাস-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন