জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই সনদে কোনো ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না।
তিনি শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বিগত ১৬ বছরে শিক্ষকদের পদোন্নতি দলীয় পরিচয়ের ভিত্তিতে প্রদান করা হতো এবং দেশের মধ্যে এখনও ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে। তাঁর মন্তব্য, “ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “জুলাই সনদের যে পথে আমরা রয়েছি, সেটি বাস্তবায়ন হবে। সনদের আদেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না। আশা করি, দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে এগিয়ে যাব।”
এনসিপি আহ্বায়ক শিক্ষানীতির গুরুত্ব উল্লেখ করে বলেন, বেকারত্ব দূর করতে হলে আগে শিক্ষা খাতে সংস্কার করা প্রয়োজন। তিনি বলেন, “যদি আমরা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে না পারি, তাহলে রাষ্ট্রের আমূল পরিবর্তন সম্ভব নয়। সরকারের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে তারা ব্যর্থ হয়েছে; তবু আমরা লড়াই চালিয়ে যাব।”
পড়ুন: গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
আর/


