ঝিনাইদহে জুলাই ছাত্র অভ্যুথানের “জুলাই ঘোষণাপত্র” তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ বিকালে শহরের এইচ এসএস সড়কের একটি বেসরকারী কমিউনিটি সেন্টারে আপ বাংলাদেশ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সেখানে, আপ বাংলাদেশের মূখপাত্র শাহরিন সুলতানা ইরার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোরনের সদস্য সচিব সাইদুর রহমান, ইসলামী ছাত্র
আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি নাঈম আহমেদ, আপ বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য সুলতান মাহমুদ তাহা, জেলা শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজু, বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশদ খানসহ বিভিন্ন সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ।
বক্তব্যে নেতারা বলেন, জলাই ঘোষনাপত্র নিয়ে তালবাহানা করা হচ্ছে । বার বার নির্ধরিত তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে । এটা কোন অবস্থায় মেনে নেওয়া যায় না । ফ্যাসিষ্ট সরকারের পতন, ছাত্র আন্দোলন, নির্মম হত্যাকান্ডের ইতিহাস, নির্যাতনের ভয়াল দিনগুলি, আহত ও নিহতদের মূল ইতিহাস থাকাটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই জরুরী । এ বিষয়ে যারা গড়িমষি করছে তারা কখনই আন্দোলন সফল হোক সেটা চাননি ।
পড়ুন: ফেনীতে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
দেখুন: সারাদেশে বন্যায় মৃ*ত্যু ২৩, পানিবন্দী ১২ লাখ পরিবার
ইম/


