০৯/০২/২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
20 C
Dhaka
০৯/০২/২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই অভ্যুত্থান মানুষকে প্রতিবাদ করা শিখিয়েছে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পাটি (এননিপি) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, এই গণ অভ্যুত্থান হাজারোও মানুষ ও ছাত্ররা আহত -শহীদ হয়েছেন একটা নতুন বাংলাদেশের জন্য। যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, গণতন্ত্র থাকবে, যে বাংলাদেশে মানুষ কথা বলতে গেলে, পুলিশ আক্রমন চালাবে না, মত প্রকাশ করতে গেলে পুলিশ লাঠি চার্জ করবে না। অন্যায়ের প্রতিবাদ করতে চাইলে প্রতিবাদ করতে পারবেন। জুলাই গণঅভ্যুত্থান সেই প্রতিবাদ করা শিখিয়েছেন আমাদের। আমাদের ভয় ২০২৪ সালে ভেঙ্গে গেছে। তুন করে সেই কোন ভয়ের সংস্কৃতি এই বাংলাদেশে গড়ে উঠতে দিব না। শহীদরা রক্ত দিয়েছেন প্রয়োজনে আমরা আবারও রক্ত দিব। দেশ গড়ি জুলাই পদযাত্রা গাইবান্ধা পৌর শহীদ মিনারে পদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম আরও বলেন, রংপুর-গাইবান্ধা দরিদ্রতম অঞ্চল গুলোর মধ্য অন্যতম। নানা বৈষম্যর শিকার অনেকদিন ধরেই গাইবান্ধাবাসী হয়ে আসছে। এবার গাইবান্ধা থেকেই দেশ গড়ার ডাক দিয়েই রাজ পথে নেমেছি। আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম। তাকে এই দেশ থেকে উৎখাত করেছি।। কিন্তু জন আঙ্খকার নতুন বাংলাদেশ পাই নাই। এবার নতুন দেশ গঠনের জন্য রাজ পথে নেমেছি। গাইবান্ধা থেকে মনে করি পিছিয়ে পড়া মানুষ, যারা অথনৈতিক বৈষম্যকার শিকার, যাদের অধিকার এখনো আদায় হয়নি। তাদের কথা আমরা প্রথমে বলছি। আমরা ৬৪ দেশে পদযাত্রা করব এবং তাদের কথা আমরা শুনব। সেই কথা গুলো জুলাই ঘোষনা পত্রে আদায় করব। জুলাই সনদপত্রে তোমার, আমার, আপনার কথা কথা লেখা থাকবে। যারা জুলাই গণঅভ্যুত্থানে হামলা করেছিল, সেই ফ্যাসিস্টরা এখনোও বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে যাচ্ছে। ১৬ বছর হাসিনাসহ তার দোসরা দেশের মানুষের উপর অন্যায় অত্যাচার করছে তাদের বিচার আমরা অবশ্যই নিশ্চত করব। রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়েই নির্বাচনে যেতে হবে। শুধু মাত্র ক্ষমতার পরিবর্তনের জন্যই একদলকে সরিয়ে অন্যদলকে ক্ষমতায় বসানোর জন্য কেউ রক্ত দেয় নাই। নতুন বাংলাদেশে আমরা দখল, চাঁদাবাজি, লুটপাটের আর কোন সুযোগ দিব না। ইনশাআল্লাহ দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার যে ডাক দিয়েছি। সেই দেশ গড়ে আমরা গড়ে ফিরব।

এসময় নাগরিক পাটির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন, মূখ্য সমন্বয় নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম-মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালি ইউনিয়নের বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করেন এনসিপির নেতারা। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা। পরে সাদুল্লাপুর পদযাত্রা করে বিকাল তিনটার দিকে গাইবান্ধা পৌর শহিদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। এর পর সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর হয়ে রংপুরে প্রবেশ করবে পদযাত্রা।

পড়ুন: নেত্রকোনায় লাহুত মিয়া হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

দেখুন: রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটে নাকাল মানুষ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন