স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম।
তিনি বলেন, এই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন পথের দিশা দিয়েছে।
শনিবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে “জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ” বিষয়ক চিত্রকর্ম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ ও বীরত্ব আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে তরুণরা সত্য,ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হবে।
জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাঁথা ধরে রাখতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো পদ্মা সেতুর দুই প্রান্তে এই চিত্রকর্ম করার উদ্যোগ গ্রহণ করেছে।
পড়ুন: তারেক রহমানের উপহার পেলেন নেত্রকোনার শারীরিক প্রতিবন্ধী শিশু রিফাত
দেখুন: এক্স গ্রুপ চেইন রেষ্টুরেন্ট এর উদ্যোগে রমাদান ও ঈদ ফেষ্টিভ্যাল চলছে
ইম/


