24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২১:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই গণহত্যার বিচারসহ ৫ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ

জুলাই গণহত্যার বিচার, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন, অবিলম্বে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (ঢাকেবি) আইন পাশ, স্কুল-কলেজের ফি হ্রাস এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরোপিত ১০ শতাংশ কর বাতিলের দাবিতে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নীলক্ষেত মোড়ে তারা উক্ত সমাবেশ করেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নীলক্ষেত মোড়ে আয়োজিত এ সমাবেশে সংগঠনের ঢাকা নগর কমিটির সাধারণ সম্পাদক নাহিয়ান রেহমান রাহাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন মীরপুর বাঙলা কলেজ শাখার সংগঠক জোবায়ের হোসেন জিহাদ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান ভূঞা, ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সুমাইয়া আক্তার এবং ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে ঢাকা কলেজের সামনে গিয়ে শেষ হয়।
বক্তারা অভিযোগ করেন, শিক্ষাকে ক্রমে বাণিজ্যিক পণ্যে পরিণত করা হয়েছে। রাজধানীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি খাতে পরিচালিত হওয়ায় ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অতিরিক্ত টিউশন ফি ও অগণতান্ত্রিক ব্যবস্থাপনা ছাত্রস্বার্থবিরোধী হয়ে দাঁড়িয়েছে।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে ঢাকার সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার ঘোষণা দেওয়া হলেও এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট রূপরেখা কিংবা অধ্যাদেশ জারি হয়নি। অবিলম্বে এ সংকট সমাধানের দাবি জানানো হয়।
এছাড়া বক্তারা উল্লেখ করেন, গণ অভ্যুত্থানের এক বছর পার হলেও জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার হয়নি। তারা শেখ হাসিনাসহ ওই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

বিজ্ঞাপন

দেখুন: জবি সাংবাদিকতা বিভাগের বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন