বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে শহীদ তাহমিদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নরসিংদী-১ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। আজ শনিবার সকালে এই প্রচারণায় নামেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে নরসিংদীতে আয়োজিত এক নির্বাচনী জনসভার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই প্রচারণার ঘোষণা দেন।
আজ প্রচারণার শুরুতে নরসিংদী সদরের চিনিপুর এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ করা যায়। এ সময় ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকনের সঙ্গে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
নেতা-কর্মীরা জানান, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েই তাঁরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। প্রচারণাকালে খায়রুল কবির খোকন স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আসছে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচণে জয়ের ব্যপারে শতভাগ আশাবাদি খায়রুল কবির খোকন।
পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে আরও ৪ র্যাম্প, যানজট কমার সম্ভাবনা
দেখুন: জুলাই গণঅভ্যুত্থান শহীদ ও আহত পরিবারদের সাথে মতবিনিময় সভা |
ইম/


