বিজ্ঞাপন

দিনাজপুরে জেএসকেএস’র সমন্বয় সভা অনুষ্ঠিত

দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দীন বলেন, দলিত ও নিম্নবর্ণের জনগোষ্ঠীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।তিনি আরও বলেন, বৈষম্য বিলোপ আইনকে সামনে রেখে দলিত যুবদের নেতৃত্বে বিকাশ ঘটাতে পারলে সকলের জন্য বিকল্প জীবিকায়নের সুযোগ সৃষ্টি হবে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৮ মে) সদর ইউএনও অফিস সম্মেলন কক্ষে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায় দলিত ইয়ুথ ফর ডিগনিটি (ডিওয়াইডি) প্রকল্পের মাধ্যমে সরকারি কর্মকর্তা, দলিত সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে সম্বনয় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে ডিওয়াইডি প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মর্জিনা রুপা বলেন, দলিত যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমে ক্ষমতায়ন ও তাদের মর্যাদা প্রতিষ্ঠায় এই প্রকল্প কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মেরাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মতিউর রহমান, উপজেলা সমবায় অফিসার হাফিজুর ইসলাম, মেডিকেল অফিসার ডা: হোসেন মোহাম্মদ নাহিদ।

অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন শেখপুরা ইউনিয়নের ইউপি প্রশাসনিক কর্মকর্তা মমতাজ উদ্দীন আহম্মেদ, মোঃ জাকির হোসেন, মোছা: মাসুদা পারভীন, রবি দাস সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি দিলচাঁদ দাস, সহ-সাধারণ সম্পাদক রাসমনি, হরিজন বাশফোঁড় কল্যাণ পরিষদের সহ সভাপতি হরিদেব ও জেলা হরিজন হেলা সমাজের সভাপতি রাজকুমার প্রধান।

এনএ/

দেখুন: ৫০০ সন্তানের বাবাকে এবার থামতে বললেন আদালত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন