বিজ্ঞাপন

জেনেভা ক্যাম্পে চারতলা ভবনে অগ্নিকাণ্ড

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে একটি চারতলা ভবনে আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

রোববার (৮ মার্চ) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে একটি চারতলা ভবনের চারতলায় বাসা-বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। আমরা ৮টা ৮ মিনিটে আগুনের সংবাদ জানতে পেরে ৮টা ১৭ মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সাড়ে ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।

পড়ুন- মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের মাসিক সম্মানী দেয়া হবে সর্বোচ্চ ৫ হাজার টাকা

দেখুন- শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ জন নারী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন