পুষ্টিকর ফল হিসেবে কলা অত্যন্ত পরিচিত এবং উপকারী। এটি স্বাস্থ্যের বিভিন্ন দিক থেকে ইতিবাচক প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা মনে করেন, নিয়মিত এই ফলটি খেলে আপনারা নানা রোগ প্রতিরোধ করতে পারবেন।
তাই নিছে এই সুস্বাদু ফলটির কিছু গুরুত্বপূর্ণ উপকারী দিক তুলে ধরা হলো:
১. কিডনি রোগ প্রতিরোধ: কলাতে প্রচুর পটাসিয়াম রয়েছে, যা কিডনিতে পাথর তৈরির ঝুঁকি কমায় এবং কিডনির কার্যকারিতা উন্নত করে।

২. ক্যান্সার প্রতিরোধ: এই সুস্বাদু ফলে থাকে বিশেষ ধরনের প্রোটিন, যা ক্যান্সারের বিরুদ্ধে কাজ করতে পারে। তাই বিশেষজ্ঞরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ফলটি খাওয়ার পরামর্শ দেন।
৩. হৃদযন্ত্রের সুরক্ষা: এই ফল হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ প্রতিরোধে সহায়ক। এটি হৃৎপিণ্ডকে বলিষ্ঠ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৪. সুস্থ পাকস্থলী: পাকস্থলীর জন্য এই ফলটি খুবই উপকারী। এটি পাকস্থলীর দেয়ালকে সুরক্ষিত রাখে এবং গ্যাস্ট্রিক আলসার প্রতিরোধে সহায়তা করে।
৫. শক্তি ও মনের উৎকর্ষতা: এছাড়াও, এই ফলটি দ্রুত শক্তি যোগায় এবং মুড ভালো রাখতে সহায়তা করে। এতে থাকা ডোপামিন ‘সুখী হরমোন’ হিসেবে কাজ করে এবং স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতা নিশ্চিত করে।

নিয়মিত কলা খাওয়ার ফলে স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব পড়তে পারে। তাই স্বাস্থ্য সচেতনদের জন্য এটি খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত।
এনএ/


