বিজ্ঞাপন

জেলা বিএনপির প্রয়াত সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদের ৫ম মৃত্যু বার্ষিকী দোয়া মাহফিল

গাইবান্ধা জেলা বিএনপির প্রয়াত সিনিয়র সহ-সভাপতি মরহুম খন্দকার আহাদ আহমেদ এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের খন্দকার মোড় এলাকায় তার নিজ বাসভবনে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুল টিটুল , সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু , জেলা শ্রমিকদলের সভাপতি আমিরুল ইসলাম ফকু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাজালাল সরকার খোকন , জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া ইসলাম জীমসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এসময় বক্তারা বলেন, মরহুম খন্দকার আহাদ আহমেদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা। দলের দুঃসময়ে তিনি সবসময় সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়েছেন এবং দলের আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবদান দল ও জনগণ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

দোয়া ও আলোচনা সভায় প্রয়াত খন্দকার আহমেদের স্ত্রী শায়লা ইসলাম শিলা বলেন, আমার স্বামীর দেখানো পথে ঐক্যবদ্ধ থেকে দলকে আরও শক্তিশালী করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি জোবায়ের আহমেদ।

পড়ুন- দেশে অকটেন-পেট্রোলের বর্তমান মজুত পরিস্থিতির আসল চিত্র জেনে নিন

দেখুন- জামালপুরে পেট্রোল পাম্পগুলোতে অকটেনের সংকট…

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন