কুড়িগ্রাম, মাগুরাসহ আরও ৪ জেলার আহ্বায়ক কমিটি করেছে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে মেহেরপুর জেলার পূর্নাঙ্গ কমিটিসহ ৭ জেলার নতুন আহ্বায়ক কমিটি গঠন করে বিএনপি। এ নিয়ে আজকে দুই দফায় ১১ জেলায় নতুন আহ্বায়ক কমিটি করা হলো।
কুড়িগ্রাম: আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ। মাগুরা : আহ্বায়ক আলী আহমেদ ও সদস্য সচিব মনোয়ার হোসেন খাঁন। নোয়াখালি : মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ। কুমিল্লা : জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক এবং অ্যাড. কামরুল হাসানকে সদস্য সচিব করে মেহেরপুর ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রহিম নেওয়াজকে আহ্বায়ক এবং আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে নাটোর জেলায় ১৬ সদস্য বিশিষ্ট আহমেদ কমিটি গঠন করা হয়েছে।
বান্দরবানে স্বাচিন প্রু জেরীকে আহ্বায়ক এবং জাবেদ রেজাকে সদস্য সচিব করে জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামে আহ্বায়ক ইদ্রিস মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এবং লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।
আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে মানিকগঞ্জ জেলা বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক মিজানুর রহমান সিনহা এবং মহিউদ্দিন আহমেদকে সদস্য সচিব করে মুন্সীগঞ্জ জেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে।
মো. মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। আর ফজলুল হক মিলনকে আহ্বায়ক করে গাজীপুর জেলা বিএনপির ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এনএ/


