19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৪:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জৈন্তাপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা ও হুমকি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে সংবাদ সম্মেলন

জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের পাকড়ী গ্রামের প্রবাসী ইমরান আহমেদের মালিকানাধীন জমি ও বসতবাড়ির রাস্তা স্থানীয় প্রভাবশালী নজরুল ইসলাম গং কর্তৃক জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে জৈন্তাপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসীর ছোট ভাই মো: ফারুক আহমদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি প্রবাসী ইমরান আহমেদ দীর্ঘদিন প্রবাসে অবস্থান করায় এই সুযোগে টেংরা গ্রামের খাতির আলীর পুত্র নজরুল ইসলাম তাদের পারিবারিক চলাচলের রাস্তা জবরদখল করে বিল্ডিং ও বাথরুমের সেফটি ট্যাংক নির্মাণ করছেন।

স্থানীয়ভাবে একাধিকবার নিষেধ করলেও প্রতিপক্ষের লোকজন প্রাণনাশের হুমকি দিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। লিখিত বক্তব্যে তিনি জানান, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের টেংরা মৌজার খতিয়ান নং-১৫, দাগ নং-১১৪, ১১৯ ও ১২০ মোট ২২.১৩ শতক জমি তাদের খরিদা সূত্রে মালিকানাধীন। কিন্তু স্থানীয় নজরুল ইসলাম গং জমির একটি অংশ দখল করে সেখানে বিল্ডিং ও বাথরুমের সেফটি ট্যাংক নির্মাণ করছে, ফলে পরিবারের বসতবাড়ির প্রবেশপথ বন্ধ হয়ে গেছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দীর্ঘদিন আইনি প্রক্রিয়া শেষ বিজ্ঞ আদালত জমির মালিকানা ইমরান আহমেদ ও তার পরিবারের পক্ষে রায় দেন। ফলে নজরুল ইসলাম গং নতুন করে জমি দখলের চেষ্টা করছে এবং চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। অবৈধভাবে স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়। এবং পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে বলেন, নজরুল ইসলাম ভুয়া দলিল তৈরি করে অতীতেও আমাদের জমি জবরদখল করে তার লাঠিয়াল বাহিনী নিয়ে জোরপূর্বক বিল্ডিং নিমার্ণ কাজের চেষ্টা চালায়।

জমিজবর দখল সহ নানা অপকর্মের বিরুদ্ধে এলাকার কেউ প্রতিবাদ করলে তার লাঠিয়াল বাহিনী হুমকি ও ভয়ভীতি দেখায়। নজরুল বাহিনীর দ্বারা হুমকিতে আমার পরিবার অনেকটা ভয় ও আতংকের মধ্যে আছেন। বিজ্ঞ আদালতের রায়ের আলোকে আমাদের ভুমির সকল বাধা ও স্থাপনা অপসারণ পূর্বক আমাদেরকে জমির দখল হস্থান্তর করার জন্য আদেশ প্রদান করা হয়। প্রতিপক্ষ আমাদের জায়গার দখল ছেড়ে না দিয়ে নতুন করে বিরোধ সৃষ্টি করতে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ শুরু করে, ফলে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করায় আমরা হাট-বাজার,মসজিদ-মাদ্রাসা ও স্কুল -কলেজে যাতায়াত করতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। জাল দলিল তৈরি করে প্রথম দিকে নজরুল ইসলাম আমাদের জায়গার উপর আংশিক স্থাপনা নিমার্ণ কাজ করে রাখে। বিজ্ঞ আদালত তার ভুয়া দলিল খরিজ করে দেন। সম্প্রতি সময়ে দলবল নিয়ে জোরপূর্বক বিল্ডিং নিমার্ণ কাজ সম্পন্ন করার চেষ্টা করে যাচ্ছে। প্রভাবশালী দখলবাজ নজরুল ইসলাম গং অবৈধভাবে জোরপূর্বক পেশী শক্তির দ্বারা জমিদখল করে বিল্ডিং নিমার্ণ কাজ চালিয়ে যাচ্ছে। তার অত্যাচার ও নির্যাতনে আমার পরিবার অনেকটা অসহায় অবস্থায় রয়েছেন। সরকারের নিকট আমার পরিবারের আকুল আবেদন, দরবস্থ টেংরা গ্রামে আমাদের মালিকানাধীন জমি উদ্ধার ও ঘটনার বিষয়ে সরজমিনে তদন্ত করে দখলবাজ নজরুল ইসলামের অপকর্মের সত্যতা যাচাই করবেন।

তুচ্ছ কিছু হলে নজরুল ইসলাম গং তার লাঠিয়াল বাহিনী নিয়ে আমাদের বসতবাড়িতে হামলা করার চেষ্টা করে। ইমরান আহমেদ তার বক্তব্যে প্রশাসনের প্রতি আহ্বান জানান, সরেজমিন তদন্ত করে অবৈধ দখল ও নির্মাণ কাজ বন্ধে তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে গণমাধ্যমে বিষয়টি তুলে ধরে একটি নিরীহ প্রবাসীর পরিবারের পাশে দাঁড়াতে বলেন। এসময় উপস্থিত ছিলেন প্রবাসীর পিতা মাহমুদ আলী, চাচা মো: আব্দুল্লাহ ও ইস্তিয়াক আহমদ।

পড়ুন: একটি সাঁকো উদ্বোধনে স্বস্তির হাসি সাত গ্রামের মানুষের

দেখুন: যে শহরের বাসিন্দাদের সবার আছে ব্যক্তিগত বিমান

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন