বিজ্ঞাপন

জোর করে নয়, বোঝানোর মাধ্যমেই ‘হ্যাঁ’ ভোট দিতে উৎসাহিত করতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বিজ্ঞাপন

তবে তিনি স্পষ্ট করে বলেন, ভোটারদের জোর করে নয়, বোঝানোর মাধ্যমেই ‘হ্যাঁ’ ভোট দিতে উৎসাহিত করতে হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা, ভোট সঠিকভাবে গণনা করা এবং প্রকৃত বিজয়ী প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা।

তিনি আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যেকের ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতে পারে। কিন্তু সেই মতামতের ভিত্তিতে কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ বা কর্মকাণ্ড করা যাবে না। নির্বাচন পরিচালনায় সরকার শতভাগ নিরপেক্ষ থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

পড়ুন- চুয়াডাঙ্গার দামুড়হুদায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন

দেখুন- প্রেমিকের সঙ্গে ঘুরছে স্ত্রী, হাতে নাতে ধরল স্বামী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন