মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তেলের দাম না বাড়ালেও বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগ উঠেছে। এই বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (২৯ মার্চ) সকাল ১১টায় দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “জ্বালানি তেলের দাম সরকার বাড়ায়নি, সিন্ডিকেট বাড়িয়েছে। বাসের ভাড়াও সরকার নয়, সিন্ডিকেটের ইচ্ছেমতো বেড়েছে।” তিনি আরও মন্তব্য করেছেন, জনগণ আর সিন্ডিকেটের এই ‘সমঝোতা’ গড়ে তোলায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সরকারকে আন্তরিক ধন্যবাদ।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ ফেসবুকে লিখেছেন, সরকার বলছে দেশে তেলের কোনো সংকট নেই, এবং তিনি এ কথার সঙ্গে একমত। তার মতে, “আসলেই এখনও এমন কিছু হয়নি যে দেশে এত তাড়াতাড়ি তেলের সংকট দেখা দেবে। তবে শঙ্কা থাকতে পারে।”
পড়ুন: মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েল বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি ইরানের


