পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় জ্বালানি তেলের মজুত বাড়ানোর চেষ্টা করছে সরকার। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মজুত বাড়াতে ভারত, রাশিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানির চেষ্টা করা হচ্ছে। এছাড়া মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকেও তেল আমদানি সম্ভব করা হচ্ছে।
তিনি আরও বলেন, কৃত্রিমভাবে জ্বালানি সংকট সৃষ্টি রোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
শামা ওবায়েদ জানান, বর্তমানে দেশের জ্বালানি মজুত এক মাসের সমপরিমাণ রয়েছে। “মজুত আরও বাড়াতে চলমান ডিপ্লোম্যাটিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে,”—বলেন তিনি।
পড়ুন: ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী
আর/


