বিজ্ঞাপন

জ্বালানি তেলের সংকটে রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ

জ্বালানি তেলের সংকট রাজধানীতে প্রকট আকার ধারণ করেছে। ঈদের ছুটিতে ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় ঢাকা ও আশপাশের অধিকাংশ পেট্রোল পাম্পে ‘তেল নেই’ বা ‘বন্ধ’ নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ঈদের দিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সেনাবাহিনীর মালিকানাধীন বিজয় সরণি এলাকার ট্রাস্ট ফুয়েল স্টেশন ছাড়া প্রায় সব পাম্পই বন্ধ রয়েছে। ওই স্টেশন থেকে তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি ক্যান্টনমেন্টের থার্ড গেট ছাড়িয়ে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে যায়।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন ব্যস্ত পেট্রোল পাম্পটিও বন্ধ রাখা হয়েছে। তেজগাঁও সাতরাস্তা এলাকার সিটি ফুয়েল স্টেশন, মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন পাম্পগুলো এবং এয়ারপোর্ট রোডের খিলক্ষেত এলাকার পাম্পসহ বিভিন্ন স্থানে একই চিত্র দেখা গেছে। কোথাও কোথাও কেবল সিএনজি রিফুয়েলিং চালু ছিল।

জরুরি প্রয়োজনে বা ঈদের আনন্দে ঘুরতে বের হওয়া অনেকেই পাম্পে পাম্পে ঘুরেও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন। কিছু ক্ষেত্রে তেল শেষ হয়ে যাওয়ায় যাত্রীসহ যানবাহন ধাক্কা দিয়ে গন্তব্যে নিতে দেখা গেছে।

এই সংকটের কারণে অনেকেই ঈদের ভ্রমণ পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন। পাশাপাশি ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য পর্যাপ্ত যানবাহন পাওয়া যাবে কি না—তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ডিজেল সরবরাহ স্বাভাবিক না হলে বাস চলাচলে বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। এতে ঈদ শেষে গ্রাম থেকে ঢাকায় ফেরা লাখো মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে।

পড়ুন: হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন