১০/০২/২০২৬, ২১:২৯ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২১:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝকঝকে নতুন বই হাতে আনন্দে মেতেছে সিরাজগঞ্জের শিক্ষার্থীরা

নতুন বছরের সূচনালগ্নেই শিক্ষা কার্যক্রমে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেছে সিরাজগঞ্জের বই বিতরণ উৎসব। ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে একযোগে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনেই ঝকঝকে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

বিজ্ঞাপন

সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী হৈমবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন এবং তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এদিন প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীর মাঝে পাঠ্যবই বিতরণ সম্পন্ন করা হয়। জেলার ১ হাজার ৬৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন, এনজিও পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান এবং উচ্চ মাধ্যমিক সংযুক্ত প্রাথমিক শাখাগুলোতেও একযোগে বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা সময়মতো পড়াশোনা শুরু করতে পারবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে।”

বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসারসহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাতেও এদিন উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠে এবং অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন।

শিক্ষক ও অভিভাবকরা জানান, সময়মতো বই পাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং শিক্ষাবর্ষের শুরু থেকেই পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে। বই বিতরণ উৎসবের মধ্য দিয়ে সিরাজগঞ্জ জেলায় নতুন শিক্ষাবর্ষের যাত্রা শুরু হলো আনন্দ ও প্রত্যাশার বার্তা নিয়ে।

পড়ুন- নওগাঁয় প্রাথমিকে শতভাগ বই আসলেও মাধ্যমিকে বই সংকট

দেখুন- পাখির চোখে মানিক মিয়া এভিনিউ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন