২৮/০২/২০২৬, ৩:২৩ পূর্বাহ্ণ
19.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৩:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝড়ে ভেঙে পড়া প্রাচীর কেড়ে নিলো ছোট্ট বিথির প্রাণ

নাটোরের বড়াইগ্রামে ঝড়ে ভেঙে পড়া প্রাচীর শরীরের ওপর পরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিথি খাতুন (১২) নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিথি ওই এলাকার কৃষক আবু বক্করের বড় মেয়ে। বিথি স্থানীয় একটি বেসরকারী বিদ্যালয় (ব্র্যাক) এর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

বিজ্ঞাপন


জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট। তখন চারদিকে হঠাৎ কালো মেঘে ঢেকে আসে আকাশ, শুরু হয় প্রবল ঝড় ও ভারী বৃষ্টি। সেই সময় বিথি বাড়ির প্রাচীরের পাশে থাকা একটি ট্যাপ কলের কাছে গিয়ে হাত-পা ধুচ্ছিল। হঠাৎ করেই প্রচণ্ড ঝড়ো হাওয়া এবং অতিবৃষ্টির চাপে বাড়ির পুরনো ও দুর্বল প্রাচীরটি ধসে পড়ে বিথির শরীরের উপর। বিকট শব্দে ভেঙে পড়া প্রাচীরের নিচে চাপা পড়ে যায় ছোট্ট মেয়েটি। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাড়ি জুড়ে।


বিথির পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করে এবং দ্রুত বনপাড়া বাইপাসে অবস্থিত বেসরকারী আমেনা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই বিথি মারা গেছে। বিথির নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবার ও এলাকাবাসী।


বিথির চাচাতো ভাই হালিম হোসেন বলেন,“এই করুণ মৃত্যু শুধু একটি পরিবারের নয়, একটি গ্রামেরও অপূরণীয় ক্ষতি। স্কুলে ভীষণ মনোযোগী ছিল বিথি। শিক্ষকরা বলতেন, সে বড় হয়ে শিক্ষক হতে চায়, গ্রামের শিশুদের পড়াতে চায়। এমন স্বপ্ন নিয়ে পথচলা ছোট্ট মেয়েটি জীবন নামের পথেই থেমে গেল এক অযত্নে নির্মিত প্রাচীরের নিচে। ছোট্ট বোনটিকে হারিয়ে তিনি নিজেও শোকাহত। বিথির মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের মানুষজন বিথির বাড়িতে ভিড় জমিয়েছেন, সবাই বাকরুদ্ধ।”
এ বিষয়ে বিথির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম সারোওয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।”

পড়ুন: মানিকগঞ্জের আদালতে সাবেক এমপি মমতাজ

দেখুন: জামাত, বিএনপি বা আওয়ামী লীগ, আমি কারো লোক নই: ফারুকী |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন