বিজ্ঞাপন

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শনে এসে আর্থিক সহায়তা দিলেন এমপি

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ছয়টি দোকান ও দুইটি ঘর পরিদর্শন করেছেন ঝালকাঠি-২ (সদর–নলছিটি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। এ সময় ক্ষতিগ্রস্থদের প্রত্যেকে তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা অনুদান দেন।

বিজ্ঞাপন

সোমবার (৯ মার্চ) দুপুরে তিনি ঘটনাস্থলে গিয়ে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং দ্রুত সময়ের মধ্যে তাদের সরকারি তহবিল থেকে সহায়তার আশ্বাস দেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের দোকানের মালামালসহ প্রায় সবকিছু পুড়ে গেছে। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা দ্রুত সরকারি সহায়তার দাবি জানান।

সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তাদের সহযোগিতার জন্য প্রশাসনের সঙ্গে কথা বলা হবে এবং যত দ্রুত সম্ভব সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করা হবে।এ সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সহ- সভাপতি শহিদুল হক সহিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, উপজেলা ছাত্রদলের সাইদুল ইসলাম রনিসহ
রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পড়ুন- হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন