33 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৫:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৬ টি দোকান পুড়ে ছাই

ঝালকাঠির নলছিটিতে বুধবার গভীররাতে অগ্নিকাণ্ডে ১ টি মুদি দোকানসহ ছয়টি দোকান আগুনে পূড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতা বেশি থাকায় দোকানের সমস্ত মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিকগন। অগ্নিকাণ্ডে তাদের আনুমানিক ২০-২৫ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে একটি মুদি দোকান ১ টি হোটেল, বাকি গুলো টি স্টল ছিল।

বিজ্ঞাপন

বুধবার ( ৪ মার্চ) রাত আনুমানিক ১ টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কের পাশে অবস্থিত দোকান সমূহে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১ টার দিকে রাজিব স্টোরে আগুন দেখতে পেয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করি। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় মুহূর্তের মধ্যে তা আশেপাশে ছড়িয়ে পরে। এরপর ফায়ারসার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে দোকানগুলোর কোন মালামাল অক্ষত রাখা সম্ভব হয়নি সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

পুড়ে যাওয়া রাজিব স্টোরের স্বত্বাধিকারী ব্যবসায়ী রাজিব হোসেন জানান, আসন্ন রমজান উপলক্ষে দোকানে অনেক টাকার মালামাল ছিল কিছুই রক্ষা করতে পারলাম না। অনেক টাকার ক্ষতি হয়েছে। জানিনা কিভাবে আগুন লাগলো। সব পুড়ে গেছে কিছুই অবশিষ্ট নেই এ কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

নলছিটি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মফিজুর রহমান জানান,আমরা রাত ১ টার পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে।

পড়ুন- নেত্রকোনা ব্যাটালিয়ন কর্তৃক সীমান্ত থেকে ভারতীয় মদ জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন