20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৬:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন!

ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন হয়েছেন মা।

বিজ্ঞাপন

রবিবার দুপুরে সদর উপজেলায় ধানসিঁড়ি ইউয়িনের বৈদারাপর মোল্লা বাড়ি এলাকায় এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত নারীর নাম শেফালী বেগম (৬২)। তিনি ওই গ্রামের আহম্মদ খানের স্ত্রী। অভিযুক্ত ছেলে সাগর খান (৩২) ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় পুলিশ গিয়ে তাকে আটক করে। ঘাতক সাগর তিন ভাইবোনের মধ্যে সবার ছোট।


পুলিশ ও স্থানীয় জানায়, নেশাগ্রস্ত হওয়ায় কিছুদিন ধরে সাগর মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সবার সঙ্গে সে অস্বাভাবিক আচরণ করতেন। প্রায়ই সে তাঁর মাকে মারধর করতেন। রবিবার দুপুরে মায়ের সঙ্গে তাঁর কথারকাটাকাটি হয়। এসময় দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা করে। আশপাশের লোকজন ছুটে এসে শেফালী বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে থানা পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে।


ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, নিহত শেফালী বেগমের মরদেহ প্রাথমিকভাবে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ঘাতক ছেলে সাগরকে আটক করা হয়েছে।

পড়ুন- জনসংহতি সমিতি ছেড়ে আসা পহেল চাকমা চাইলেন সন্তু লারমার ভোট

দেখুন- প্রচলিত রাজনীতিকে একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তাসনিম জারা!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন