শরীয়তপুরের নড়িয়াতে অবৈধভাবে আনা ৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার ভোজেশ্বর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচার ও নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার ভোজেশ্বর বাজারে জুয়েল সরদার নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে খুচরা পর্যায়ে ডিজেল বিক্রি করে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি অবৈধভাবে ৭ হাজার লিটার ডিজেল তেলবাহী লরির মাধ্যমে নিয়ে আসেন যা বরিশালের ডিপো থেকে ঝালকাঠির উদ্দেশ্যে পাঠানো হয়েছিলো। বিষয়টি প্রশাসনকে জানায় জাতীয় গোয়েন্দা সংস্থার। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস। এসময় জুয়েল সরদার অবৈধভাবে ডিজেল আনার কথা স্বীকার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা ও ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল আগামীকাল নিলাম করা হবে বলে জানিয়েছেন আদালতের বিচারক।
পড়ুন- আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত
দেখুন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উদ্দেশে সংসদে যা বললেন হান্নান মাসউদ


