ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ঝালকাঠি-২ (ঝালকাঠিসদর-নলছিটি) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ঝালকাঠির নলছিটিতে ব্যাপক গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার ( ২৭নভেম্বর ) সকালে নলছিটি উপজেলার ষাইটপাকিয়া ফেরিঘাট এলাকা থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে নলছিটি ফেরিঘাট, মাটিভাংগা আবাসন, চর ষাইটপাকিয়া আবাসন, নলছিটি বেরিবাদ আবাসন, মাটিভাংগা, মালিপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের গণসংযোগ করেন।
এসময় ইলেন ভুট্টো বলেন, দীর্ঘ ১৭ টি বছর ঝালকাঠি -নলছিটির মানুষ অবহেলিত, নিপিড়ীত, নির্যাতিত। এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন তাদের অধিকার থেকে বঞ্চিত।এইবার সুযোগ এসেছে মানুষের ভাগ্য পরিবর্তনের। সাধারণ মানুষ দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন।ইনশাআল্লাহ আগামী ২৬ শের নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নেতৃত্বে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।
এসময় জেলা বিএনপির সাবেক উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা ছালু, উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল হক শহিদ, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বাসার চৌধুরী , জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনায়েত করি মিশু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুস্তম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক তৌহিদ আলম মান্না, সদস সচির সাইদুল কবির রানা, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক রিয়াউল কবির মিঠু, মিরাজ তালুকদার, পৌর শ্রমিক দল সভাপতি সেলিম হাওলাদার সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন: রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
আর/


