26.5 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝালকাঠিতে খালেদা জিয়া’র জন্য দোয়া চেয়ে কাঁদলেন সাবেক এমপি ইলেন ভুট্টো

ঝালকাঠির নলছিটিতে উপজেলা যুবদলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন ঝালকাঠি – ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
বুধবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সামনে থেকে নলছিটি উপজেলা যুবদলের একটি মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। ইলেন ভুট্টো বলেন, “দেশনেত্রী শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি আমাদের অনুপ্রেরণার বাতিঘর। আজ তিনি অসুস্থ, এই অবস্থায় তাকে নিয়ে কথা বলতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারছি না। তার দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া চাই।
এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জি.এম. আবদুস সবুর কামরুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃশহিদুল হক শহিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ শফিকুল ইসলাম লাভলু, যুগ্ম-আহবায়ক জিয়াউল কবির মিঠু, নলছিটি পৌর যুবদল আহবায়ক মোঃ রুস্তুম শরীফ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সাইদুল ইসলাম রনি প্রমুখ।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রেজওয়ানুল হক, যুবদল নেতা রাজিব মোল্লা, ছাত্রদল নেতা শাহাদাত ও রিমন মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন শাহীন। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জন।
নলছিটি উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জনের বহিস্কারাদেশ প্রত্যাহারের পরে নলছিটিতে যুবদল নেতাকর্মীদের মধ্যে বাঁধ ভাঙ্গা উল্লাস দেখা যায়। তার আগমনে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে ১০ টি ইউনিয়নের যুবদলের নেতাকর্মীদের ঢল নামে।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ভূমিকা তুলে ধরে তার দ্রুত আরোগ্য কামনা করেন। পরে তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


পড়ুন- এতিমখানার গাছ কাটা অভিযোগ জামায়াত নেতাসহ ৪ জনের বিরুদ্ধে

দেখুন- পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীর সাথে যা ঘটলো | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন