২৩/০২/২০২৬, ১৬:৫৮ অপরাহ্ণ
32.8 C
Dhaka
২৩/০২/২০২৬, ১৬:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝালকাঠি জঙ্গল থেকে অপহৃত শিশু উদ্ধার, ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

ঝালকাঠির রাজাপুরে অপহরণের পর জঙ্গল থেকে মিহির নামে ১৬ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন


রোববার রাতে ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া এলাকার রাস্তা ও খালের পাশের একটি নির্জন জঙ্গলে কান্নারত অবস্থায় ১৬ মাস বয়সী শিশু মো. মিহিরকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে রাজাপুর থানায় নেওয়া হলে বাবা মো. মাহাবুর মোল্লা শিশুটিকে শনাক্ত করেন। খুলনা ডুমুরিয়া থেকে রোববার সকালে শিশুটি অপহরন করে মুক্তিপণ দাবি ও হত্যার হুমকি দেন অহরনকারী। এ অভিযোগে খুলনার ডুমুরিয়া থানায় একটি অপহরণ মামলা করে তার পরিবার।


শিশুটির পিতা মাহবুব মোল্লা জানান, তাদের এক আত্মীয় ময়না বেগমের প্রাক্তন স্বামী তোতা মিয়া (৩৫) দুই মাস আগে তাদের মধ্যে তালাকের পর বিষয়টি মেনে নিতে পারেননি। গত দুই সপ্তাহ আগে ময়না বেগমের দ্বিতীয় বিয়ে হয়। পরে রাজাপুরের পুটিয়াখালি গ্রামের মৃত মনুসুর সরদারের ছেলে পূর্ব পরিচিত তোতা মিয়া ধর্মের ভাই ডেকে রাতে আশ্রয় নেয় তার বাড়িতে। সকালে শিশুটিকে নিয়ে দোকানে যাবার কথা বলে অপহরন করে পালিয়ে যায় এবং তিনি শিশুটিকে ফেরত দিতে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং পুলিশে জানালে হত্যার হুমকি দেন। পুলিশ জানায়,তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযুক্তের অবস্থান শনাক্ত করলে অপহরনকারী শিশুটিকে জঙ্গলে ফেলে পালিয়ে যায়।


এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অপহরণকারী কে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পড়ুন- ঈদুল ফিতরে আসছে টানা ১০ দিনের ছুটি

দেখুন- সীতাকুণ্ডে বেড়েছে বাণিজ্যিকভাবে পুদিনা চাষ, লাভে কৃষকরা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন