২৫/০২/২০২৬, ১৭:০৫ অপরাহ্ণ
32.5 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৭:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহের কালীগঞ্জে হাতাহাতির জেরে হামলা, আহত ৩

ঝিনাইদহের কালীগঞ্জের পুকুরিয়া গ্রামে ধানের শীষ ও স্বতন্ত্র পার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে স্বতন্ত্র পার্থীর সমর্থকের একটি ব্যবসা প্রতিষ্টানে ভাংচুরের ঘটনা ঘটেছে। সেসময় আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ৩ জন। ঘটনার পর ওই এলাকাটিতে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য টহল দিচ্ছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। আজ রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ উপজেলার তিল্লা বাজারে পাশাপাশি ধানের শীষ ও স্বতন্ত্র কাপ-পিরিচ প্রতিকের প্রার্থী দুটি নির্বাচনী অফিস রয়েছে। সন্ধ্যায় ওই বাজারে উভয়পক্ষের সমর্থকদের কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর পার্শ্ববর্তী পুকুরিয়া বাজারে ধানের শীষ প্রতিকের প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের একটি মুদি দোকানে হামলা করে এবং দোকানটি ভংচুর করা হয়।

সেসময় মারপিটে স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থক ও ধানের শীষ প্রতীকের এক সমর্থক আহত হয়। আহতদের মধ্যে দুই জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, দুই পক্ষের সমর্থকদের কথা কাটাকাটির জেরে এই ঘটনা। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে লড়বেন ২১ প্রার্থী, কে কোন প্রতীক পেলেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন