বিজ্ঞাপন

‎ঝিনাইদহের নতুন জেলা প্রশাসক হলেন মো. নোমান হোসেন

‎ঝিনাইদহের জেলা প্রশাসক হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নোমান হোসেনকে পদায়ন করা হয়েছে। তিনি বর্তমান জেলা প্রশাসক মো. আবদুল্লাহ আল মাসউদের স্থলাভিষিক্ত হবেন।

‎মঙ্গলবার (৭ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে
‎জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেয়া হয়।

‎নবনিযুক্ত জেলা প্রশাসক মো. নোমান হোসেন এর আগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।

‎প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

পড়ুন- ভেঙে দেওয়া হলো বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ, নতুন সভাপতি তামিম

দেখুন- হাওরে জলাবদ্ধতা, শত শত মেশিন লাগিয়েও সুফল মিলছে না: এমপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন