বিজ্ঞাপন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশু সহ ৬ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও একজন শিশু। আজ শনিবার দিনব্যাপী বিজিবির পৃথক অভিযানে এসব বাংলাদেশিদের আটক করা হয়।

শনিবার (১৯ জুলাই) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক পুরুষ বাংলাদেশি হলেন, নড়াইলের কালিয়া উপজেলার বাবরা গ্রামের জামাল শেখের ছেলে নূর ইসলাম (২৫)।

বিজিবি জানিয়েছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনাথপুর বিওপি’র অভিযানে ভারতে প্রবেশের চেষ্টাকালে একজন নারীকে আটক করে বিজিবি।

এছাড়া খোসালপুর বিওপি’র হাবিলদার মোশারফ হোসেনের নেতৃত্বে টহল পরিচালনাকালে দুই নারী ও এক শিশুকে আটক করা হয়।

বিকাল সাড়ে ৪টার দিকে বাঘাডাংগা বিওপি’র নায়েক অখিল চন্দ্র হাজরা’র নেতৃত্বে দুইজনকে আটক করে বিজিবির টহল দল। আটক দুজনের মধ্যে একজন নারী ছিলেন। আটক পুরুষ বাংলাদেশিকে মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহের কালীগঞ্জে নদীতে ঝাপ দিয়ে শিশু নিখোঁজ, মেলেনি খোঁজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন