১১/০২/২০২৬, ২১:২৯ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২১:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহের শৈলকূপায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের শৈলকূপায় খালের পানিতে ডুবে ছাহাদ বিশ্বাস (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের চরবাখরবা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু ছাহাদ ওই গ্রামের সবুজ বিশ্বাসের ছেলে।

শিশুটির দাদা আজিজ বিশ্বাস জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল শিশু ছাহাদ। পরে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে জিকে সেচ খালের পানিতে শিশুটির দেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার রাবেয়া খাতুন বলেন, ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। পরে মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।

শৈলকূপা থানার ওসি মাসুম খান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ না পেলে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন