22.9 C
Dhaka
০৭/০৩/২০২৬, ০:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহের কালীগঞ্জে ৩২শো কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। বুধবার (০৪ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৩২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার অংশ হিসেবে বিতরণ করা হয় ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা এমদাদুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আখতারুজ্জামান ও বিআরডিবি কর্মকর্তা খায়রুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ ও কৃষক-কৃষাণীরা।

পড়ুন: পিরোজপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি, সালাউদ্দিন সভাপতি ও সম্পাদক শাহিন

দেখুন: ঈদের গান 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন