২৬/০২/২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহে গণহত্যাকারী,ফ্যাসিস্ট ইন্ডিয়ান মদদপুষ্ট দল আ.লীগ নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের সাধারণ ছাত্র জনতা। এ উপলক্ষে শনিবার বিকেলে ঝিনাইদহের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সেখানেই বিক্ষোভ সমাবেশ করে তারা।

সে সময় উপস্থিত ছিলেন.জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আবু হুরাইরা, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিহানসহ র্সবস্তরের ছাত্র জনতা।

এ সময় বক্তারা বলেন, যতক্ষণ পর্যন্ত আ.লীগকে নিষিদ্ধ করা হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলতে থাকবে। আ.লীগকে যদি নিষিদ্ধ না করা হয় তাহলে আমাদের শহীদ ভাইদের রক্তের প্রতি বেইমানী করা হবে। একই সাথে বক্তারা আরো বলেন, যে আ.লীগের দোসররা এখনো বাংলার জমিনে বিশূংঙ্খলা সৃষ্টি করছেন তাদের এই বাংলার জমিনে ঠাই দেয়া হবে না।

বিজ্ঞাপন

পড়ুন : ফিলিস্তিনিতে বর্বর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন