১৩/০২/২০২৬, ১৯:০৫ অপরাহ্ণ
24 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৯:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা

আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” স্লোগানে ঝিনাইদহে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে জেলার কন্যা শিশু, অভিভাবক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।

আলোচনা সভায় ব্যক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইসরাত জাহান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. মোজাম্মেল করিম, জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মো. মনোয়ার উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, সহকারী জেলা প্রশাসক মো. মেহেদী হাসান সাগর, জেলা বিএনপির সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক তোহরা বেগম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান।

এসময় জেলার বিভিন্ন সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, কন্যা শিশু ও অভিভাবকরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, কন্যা শিশু সমাজের বোঝা নয়। কন্যা শিশুকে সঠিক ভাবে লালনপালন করলে তারাই বড় হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে অবদান রাখতে পারবে। শিশুদের সামাজিক ও পারিবারিক বৈষম্য দূরীকরণে প্রত্যেকটি নাগরিককে ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে পরিবার। কন্যা শিশু প্রতিটি পরিবারের জন্য আশির্বাদ। নিপীড়ন, বাল্যবিবাহ, ইভটিজিং সহ সামাজিক অবিচার থেকে কন্যা শিশুদের সুরক্ষার দায়িত্ব সমাজ ও পরিবারের দায়িত্বশীলদের নিতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহ ভাড়ায় যেতে অস্বীকার করায় পিতা-পুত্রকে কুপিয়ে জখম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন