২১/০২/২০২৬, ১৬:৩৭ অপরাহ্ণ
33.3 C
Dhaka
২১/০২/২০২৬, ১৬:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‎ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় যুবক নিহত, গুরুতর আহত আরেকজন‎

ঝিনাইদহ শহরের পবহাটী কলারহাট এলাকায় ট্রাকের ধাক্কায় শাহরিয়ার রহমান শান্ত (৩১) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় টোটন মিয়া নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

‎শুক্রবার (২০ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটি কলাহাট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত শাহরিয়ার রহমান শান্ত শহরের আরাপপুর গ্রামের দুঃখি মাহমুদ সড়কের শাহীন রহমানের ছেলে। আহত টোটন ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার আব্দুস সাত্তারের ছেলে।

‎আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, শুক্রবার রাত ১০টার দিকে ঝিনাইদহ পৌর শহরের পবহাটী কলাহাট এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় শান্ত ও টোটন নামে দুজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন৷ এ সময় স্থানীয়তরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ আড়াইশো শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌছানোর আগেই মোটরসাইকেল চালক শাহরিয়ার রহমান শান্ত মারা যান।

‎ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ তাপস জানান, হাসপাতালে পৌছানোর আগেই শান্ত নামে যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত টিটোনকে মুমুর্ষ অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন।

বিজ্ঞাপন

পড়ুন- জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন