বিজ্ঞাপন

ঝিনাইদহে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, একই পরিবারের ৩ জন নিহত

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের স্বামী-স্ত্রী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ভাটই বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাইলমাড়ী গ্রামের মৃত বাবর আলী মন্ডলের ছেলে মোস্তফা মন্ডল (৪৩), স্ত্রী সেলিনা খাতুন (৩৮) ও তাদের ছেলে মাহিম (৮)।

এলাকাবাসী সূত্রে জানাযায়, ঘটনাস্থলে পৌছানোর পরই বিপরতি দিক থেকে আসা একটি ট্রাক তাদের সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে হাইওয়ে পুলিশ বাকী দুইজনকে সদর হাসপাতালে নিয়ে যায়।

শৈলকূপা থানা ওসি জানান, দূর্ঘটনায় ৩ জন মারা গেছে। তার মধ্যে ১ জন শিশু। আমরা জানতে পেরেছি ঈদের বাজার করতে তারা স্ব-পরিবারে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। স্পটে পৌছানের পর-পরই বিপরিত দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে হাসপাতালে নেওয়পর পর বাবা ও মাও মারা যায়। ট্রাকটি ধরার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

পড়ুন: ঝিনাইদহের কালীগঞ্জে ৩২শো কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

দেখুন: কিছুই দমাতে পারেনি ৪ ফুট লম্বা ২১ বছরের নাহিদকে 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন