বিজ্ঞাপন

ঝিনাইদহে নবগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝিনাইদহে নবগঙ্গা নদীতে ডুবে আরিয়ান (৪) ও তাসনীম (৪) দুই শিশুর মৃত্যু হয়েছে। নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে ওই দুই শিশু ডুবে যায়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কাতলামারি কুঠিরপাড় গ্রামে নবগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

মৃত আরিয়ান কাতলামারি কুঠিরপাড় গ্রামের সোহেল মিয়ার ছেলে ও মত তাসনীম একই গ্রামের ইমদাদুল ইসলাম তারা মিয়ার মেয়ে।

কাতলামারি পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর আল মামুন জানান, তিনজন শিশু নবগঙ্গা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তাসনীম ও আরিয়ান নদীর পানিতে ডুবে যায়। এসময় অপর শিশুটি বাড়িতে ফিরে স্বজনরা জানালে তারা নদীতে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। যে কারণে মরদেহ মৃতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক ভাবে মরদেহ দাফন করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে মাঠ থেকে কৃষকের পা ও গলা বাঁধা লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন