ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গত রাত ২টার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা সকলেই ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির দায়িত্বশীল পদে রয়েছেন। গত ৭ মার্চ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্প কর্মচারীদের পিটুনিতে নিরব নামের এক যুবক নিহত হয়। নিহত যুবক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য
ছিলেন। হত্যাকান্ডের পর গভীর রাতে বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের ঘটনায় সদর থানায় দুটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় তাদের গ্রেফতার করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ গোয়েন্দা সংস্থার ওসি সাব্বির আহমেদ জানান, আটককৃতরা হলো,ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্ধসঢ়;বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্ধসঢ়;বায়ক তাশদীদ হাসান, যুগ্ম আহ্ধসঢ়;বায়ক এজাজ হোসেন অন্তর, ‘দ্য রেড জুলাই’-এর আহ্ধসঢ়;বায়ক আবু হাসনাত তানাঈম, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্ধসঢ়;বায়ক হুমায়ন কবির ও রাসেল হুসাইন।
পড়ুন- কাতার, বাহরাইন, সৌদি ও আমিরাতে মুহুর্মুহু হামলা ইরানের
দেখুন- ভালো ছাত্ররা রাজনীতিতে না আসলে অযোগ্যদের হাতে চলে যাবে দেশ


