32.3 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১৩:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত

দলের যারা অপকর্মে লিপ্ত তাদের উদ্দেশ্য করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় কালীগঞ্জ উপজেলার হরদেবপুর গ্রামের মাঠে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় আসলে চাঁদাবাজ, দুষ্কৃতিকারীরা কালীগঞ্জে বসবাস করতে পারবে না। তাদের আশ্রয় হবে ঝিনাইদহ জেলখানায়। যারা অপকর্মে জড়িত তাদের কোন ছাড় দেওয়া হবে না। অন্যায়কারী যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ আরো বলেন, মুসলমান, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সবাই মিলেমিশে বসবাস করতে হবে। আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই। সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে।

নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র ভিত্তিক মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন অনীতা রানী বিশ^াস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

পড়ুন : সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহ জেলা নিরাপদ সড়ক আন্দোলনের আত্মপ্রকাশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন