বিজ্ঞাপন

ঝিনাইদহে বিকল হয়ে উল্টে যাওয়া ট্রাক চাপায় নিহত ১, জীবিত উদ্ধার ১

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে বিকল হয়ে উল্টে যাওয়া সার বোঝাই ট্রাক চাপায় আশরাফুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের নিচ থেকে আলী হোসেন নামে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা। তিনি ট্রাকের হেলপার বলে জানা গেছে।

বিজ্ঞাপন


স্থানীয়রা জানায়, ট্রাকটি সার বোঝাই করে যশোরের দিক থেকে ঝিনাইদহ যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড মসজিদের সামনে এলে ট্রাকটির পেছনের চাকা পাংচার হয়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার ট্রাকের চাকা মেরামতের কাজ শুরু করেন। হঠাৎ ট্রাকটি উল্টে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ট্রাকের নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করে ও উল্টে যাওয়ার প্রায় ২০ মিনিট পর একজনের মরদেহ উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানা ভারপ্রপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার জানান, ট্রাক চাপায় একজন মারা গেছে ও একজন আহত।

পড়ুন : ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বে দোকানিকে পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন