পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঝিনাইদহ শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
শহর শিবিরের সভাপতি আল-আমীনের সভাপতিত্বে আয়োজিত এ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা সেক্রেটারি মাওলানা আঃ আওয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক শিবির সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাজু আহম্মেদ, আব্দুল্লাহ আল মামুন, কেসি কলেজের সভাপতি মাহবুব আলমসহ শহর শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, তাকওয়া ও সংযমের মাস। এ মাস মানুষকে পাপ থেকে বিরত রেখে সৎ ও ন্যায়নিষ্ঠ জীবন গড়ার শিক্ষা দেয়। রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, রমজান কেবল ইবাদতের মাস নয়, এটি মানবতার কল্যাণে আত্মনিয়োগেরও মাস। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক অবক্ষয় রোধ এবং আদর্শ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
র্যালিতে অংশগ্রহণকারীরা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন এবং পবিত্র এ মাসের মর্যাদা রক্ষায় সকলের প্রতি আহ্বান জানান।
পড়ুন- দিনাজপুরে প্রস্তাবিত ইম্পেরিয়াল মেডিকেল কলেজ পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক


