ঝিনাইদহের কালীগঞ্জে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানের অফিসে মারামারির ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে কালীগঞ্জ থানার এএসআই জাহিদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শনিবার অভিযান চালিয়ে এ মামলায় পুলিশ ৫ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম,খামারাইল গ্রামের মতি মিয়া, মনিরুল ইসলাম, নুর আংগীর মন্ডল ও পলাশ মন্ডল।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তকিবুর রহমান জানান, থানার সামনে রাশেদ খানের অফিসে মারামারির ঘটনা ঘটে। এ সময় পুলিশের উপর হামলা চালানো হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুর ১২ টার দিকে কালীগঞ্জ থানার সামনে বিএনপির প্রার্থী রাশেদ খানের অফিসে একটি সভায় মারামারির ঘটনা ঘটে। এ সময় থানায় ঢুকে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়।
পড়ুন : গাইবান্ধায় উপবৃত্তির প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ কারাগারে


