তীব্র এই শীতে সমাজের নিম্নআয়ের মানুষকে একটু উষ্ণতা দিতে ঝিনাইদহে শতাধিক শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের চুয়াডাঙ্গা স্ট্যান্ড এলাকায় হোটেল শ্রমিকদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাবেক প্রচার সম্পাদক আমির হোসেনের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত হোটেলের শ্রমিকদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
সেসময় হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিন, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিন, সহ-সভাপতি বাবলু মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শীতে কম্বল পেয়ে অসহায় হতদরিদ্র মানুষেরা সন্তুষ্টি প্রকাশ করেন।
পড়ুন: শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালালদের প্রতারণা: প্রধান উপদেষ্টা
আর/


