ঝিনাইদহের কালীগঞ্জ শহরের প্রবেশপথ যানজটমুক্ত ও সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০ টার পর শহরের মেইন বাসস্টান্ড এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার।
অভিযান পরিচালনার সময় রাস্তার উপর যত্রতত্র পার্কিং করে রাখা গাড়িগুলো সরিয়ে দেওয়া হয়। সে সময় ভবিষ্যতে রাস্তার উপর গাড়ি রাখলে কঠোর আইন প্রয়োগ করা হবে বলেও সাবধান করে পুলিশ।
বিজ্ঞাপন
পড়ুন: ঝিনাইদহে মহান মে দিবস পালিত
এস


