২৫/০২/২০২৬, ২৩:৫৫ অপরাহ্ণ
22.4 C
Dhaka
২৫/০২/২০২৬, ২৩:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে সেনা অভিযানে গোপন গুদাম থেকে বিপুল পরিমাণ সার উদ্ধার

ঝিনাইদহের শৈলকূপা দুটি গোপন গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে শৈলকূপা পৌর শহরের পাইলট স্কুল মার্কেটের দুটি গুদামে এ অভিযান চালায় সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে এ অভিযান চালায় সেনাবাহিনীর একটি টিম। অভিযানের সময় উপজেলা কৃষি বিভাগ ও থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

পুলিশ জানায়, শৈলকূপার বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি নোমান পারভেজের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গুদামে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় গুদাম ও বিক্রয় কেন্দ্র বন্ধ রেখে নোমান পারভেজ সটকে পড়েন।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, ধারণা করা হচ্ছে বাজারে কৃত্রিম সার সংকট তৈরি করে বেশি দামে বিক্রির জন্য গোপন গুদামে এসব সার মজুদ করা হয়েছিল। বিষয়টি জানার পর সেনাবাহিনীর একটি টিম শৈলকূপা পাইটল হাইস্কুল রোড এলাকায় মেসার্স জীম ট্রেডার্সে অভিযান পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তার গুদাম থেকে ১৬৫ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।

একই সময় গোপন সংবাদের ভিত্তিতে শৈলকূপা পাইলট স্কুল মার্কেটের একটি তালাবদ্ধ গোপন গোডাউনে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় ১১০ বস্তা টিএসপি ও ৭৫ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিত ঘোষ জানান, অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে আমাদের কাছে তথ্য আছে। এ ধরণের তৎপরতা বন্ধ করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত সার নায্যমূল্যে কৃষকের মধ্যে বিতরণ করা হবে। এখনো অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহ সীমান্ত অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, নারী শিশুসহ আটক ৯

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন