বিজ্ঞাপন

ঝিনাইদহে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ৫৭ মোবাইল উদ্ধার

ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কার্যক্রমে নতুন সাফল্য অর্জিত হয়েছে। হারিয়ে যাওয়া ও প্রতারণার শিকার হওয়া ৫৭টি মোবাইল ফোন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে হাতিয়ে নেওয়া ৬৩ হাজার ৪৫২ টাকা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ সকালে এসপি অফিস কার্যালয়ে এসব মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয় ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, অনলাইনভিত্তিক অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখতে ঝিনাইদহে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠন করা হয়। এই সেলের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সংঘটিত অপরাধ শনাক্ত করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সাইবার সেলের তথ্যমতে, তারা ই-কমার্স প্রতারণা, বিকাশ জালিয়াতি, ফেসবুক হ্যাকিং, অনলাইন জুয়া, সাইবার বুলিং, হারানো মোবাইল উদ্ধার এবং টিকিট সংক্রান্ত প্রতারণাসহ নানা ধরনের অপরাধ দমনে কাজ করছে।

ঝিনাইদহ পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান, জেলার বিভিন্ন স্থান ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। একইসঙ্গে বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন এমএফএসের মাধ্যমে প্রতারণার শিকার ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া অর্থও উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক ও টেলিগ্রামের মাধ্যমে সাইবার অপরাধের শিকার হওয়া ৩৩ জন ভুক্তভোগীকে তাৎক্ষণিক সহায়তা প্রদান এবং ৭ জনের গুরুত্বপূর্ণ ডেটা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে সাইবার সেল।

তিনি আরো বলেন, ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও বাড়ছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। অপরিচিত লিংক বা অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকুন এবং ব্যক্তিগত তথ্য, ওটিপি, পিন নম্বর বা ব্যাংক সংক্রান্ত কোনো তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না। সাইবার অপরাধের শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় অথবা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সঙ্গে যোগাযোগ করার জন্য সকলকে আহ্বান জানান।

উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৫ আসামী গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন