বিজ্ঞাপন

ঝিনাইদহে প্রবাসী হত্যায় বিএনপি নেতা রবি গ্রেফতার

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধেরজেরে প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামী রবিউল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব।

বিজ্ঞাপন

গত রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক আসামীকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

র‍্যাব-৬ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামী শহরের আদর্শপাড়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার সকালে সদর উপজেলার কালা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কম্বোডিয়া প্রবাসী মাহাবুবকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় রোববার রাতে নিহতের ভাই রুবেল হোসেন বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আগামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পড়ুন- বর্জ্য ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণে রাঙামাটিতে জনসচেতনতামূলক সভা

দেখুন- ধানমন্ডি ৩২ নম্বরে এক্সকেভেটর নিয়ে ঢোকার চেষ্টা |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন