ঝিনাইদহে সামাজিক বিরোধের জেরে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ঐ নারী জানান আজ শুক্রবার সকালে তার নিজ গ্রাম দোগাছী পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারীর ভাষ্যমতে, ঝিনাইদহ সদর উপজেলার দোগাছী গ্রামে দীর্ঘ ধরে সমাজপতি নজরুল ও সিরাজের সমর্থকদের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল,সম্প্রতি একই গ্রামের মারামারির ঘটনায় এলাকার নজরুল গ্রুপের পুরুষ সমর্থকরা বাড়ি ছাড়া রয়েছে।
এরই জের ধরে আজ সকালে নজরুল গ্রুপের সমর্থক নাজমুলের স্ত্রীর ভুক্তভোগী হাসনা আজ সকালে বাইরে হাটতে বের হলে সমাজপতি সিরাজ তার সমর্থক লিটন,মাছুদ,রশিদ,আল আমিন সহ প্রায় ২০জন মিলে থাকে মারধর করেন একই সাথে গলার চেইন,হাতের মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার পাশাপাশি কাপড় খুলে নেয়ার চেষ্টা করে।
এঘটনায় ভুক্তভোগী হাসনা ঝিনাইদহ সদর থানায় মামলা করতে গেলে মামলা না নেয়ার অভিযোগ করেন।
এদিকে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,এ ঘটনায় ভুক্তভোগীকে অভিযোগ দায়ের করার কথা বলা হলেও এখনও তিনি কোনো অভিযোগপত্র দেয়নি।
পড়ুন- মেহেরপুরের গাংনীতে অটোবাইকের ধাক্কায় কন্যা শিশুর মৃত্যু
দেখুন – বাউল শিল্পী আবুল সরকারের ফাঁ.সি.র দাবিতে রাজধানীতে বিক্ষোভ |


